সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে শক্তিশালী ব্রিজ ধসে নদীতে ,শিক্ষকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:42:04 am, Saturday, 16 January 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ব্রিজ ধসে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এক মাদরাসা শিক্ষক নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে ওই উপজেলার শ্রীমন্ত নদীর মহিষকাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক আইয়ুব আলী দুমকী উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন।

মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার বলেন, মাদরাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিষকাটা-আন্দুয়া ব্রিজের উপর অপেক্ষা করছিলেন আইয়ুব আলী। তখন ব্রিজে একটি যাত্রীবোঝাই অটোরিকশা, একটি মোটরসাইকেল ছিল। হঠাৎ ব্রিজটি শ্রীমন্ত নদীতে ধসে পড়ে আইয়ুব আলী, মোটরসাইকেল আরোহী ও তিন অটো যাত্রী ডুবে যান। বাকিদের উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আইয়ুব আলী।

ওসি আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে শক্তিশালী ব্রিজ ধসে নদীতে ,শিক্ষকের মৃত্যু

প্রকাশের সময় : 01:42:04 am, Saturday, 16 January 2021