সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে প্রেমিকের বাড়িতে ১৪ দিন অবস্থানের পর বিয়ে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:28:35 am, Monday, 23 January 2023
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকী উপজেলায় বিয়ের দাবিতে অবস্থানের ১৪ দিন পর প্রেমিক রাব্বির (২৬) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন কলেজছাত্রী মনি আক্তার (১৯)। শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়।

মনি আক্তারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামে। রিয়াজুল ইসলাম রাব্বি দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব জলিশা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, পাঁচ বছর আগে মনি আক্তারের সঙ্গে পরিচয় হয় রাব্বির। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে লিপ্ত হন রাব্বি। বিষয়টি জানাজানি হলে কিছুদিন আগে দুই পরিবারের মধ্যে বাড়িঘর দেখাদেখিও হয়। তবে রাব্বি এ অসম্পর্ক অস্বীকার করে বিয়েতে অস্বীকৃতি জানান। তিনি মনির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় গত ৭ জানুয়ারি বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিক রাব্বির বাড়িতে অবস্থান নেন মনি।

আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা বলেন, মেয়েটি অনেক দিন ধরে এ এলাকায় অবস্থান করছিলো। উভয়ের অভিভাবকদের একত্রিত করতে না পারায় বিয়েতে বিলম্ব হয়েছে। ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতেই এ বিয়ের ব্যবস্থা করা হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, রাব্বি ও মনির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পটুয়াখালীতে প্রেমিকের বাড়িতে ১৪ দিন অবস্থানের পর বিয়ে

প্রকাশের সময় : 12:28:35 am, Monday, 23 January 2023