সংবাদ শিরোনাম:

পটুয়াখালিতে ৮ দিনের সন্তান রেখে স্ত্রীর মৃত্যু, শোকে মারা গেলেন স্বামীও

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:57:00 pm, Thursday, 14 January 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালি প্রতিনিধি॥ পটুয়াখালিতে সন্তান জন্মের ৮ দিনের মাথায় মারা গেছেন এক নারী। আর তার কিছুক্ষণ পর স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা যান স্বামী। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।

এদিকে স্বামী-স্ত্রীর মৃত্যুর পর তাদের একমাত্র নবজাতক সন্তানকে নিয়ে দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

পারিবারিক সূত্র অনুসারে জানা গেছে, প্রায় ৬ বছর আগে মোস্তফা আকনের সাথে শহরের টাউন কালিকাপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে কলির বিয়ে হয়। মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইন্সটিটিউটে খন্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছিলেন। কলি বেগম চলতি মাসের ৬ তারিখ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান প্রসবের জন্য শহরের মায়ো ক্লিনিকে ভর্তি হয়। ওই দিনই অস্ত্রপচারের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন কলি। পরে সুস্থ হয়ে ১১ জানুয়ারি ক্লিনিক থেকে বাসায় যান।

পরিবারের সূত্র আরো জানায়, বুধবার সকালে কলি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক কলির স্বামী মোস্তফা সকালের দিকে স্ত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাৎক্ষণিক কলিকে ভর্তি করেন এবং চিকিৎসা শুরু করেন। চিকিৎসকের কথায় ওষুধ কিনতে হাসপাতালের সামনে যান মোস্তফা।

এসময় মোবাইলে স্ত্রী কলির মৃত্যুর খবর পেয়ে সেখানেই ঢলে পড়েন মোস্তফা। লোকজন তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. মাজাহারুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।

পটুয়াখালী মেডিকেল কলজে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মৃত কলি বেগম বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন। ভর্তি হওয়ার ৮ থেকে ১০ মিনিট পর তিনি মারা যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পটুয়াখালিতে ৮ দিনের সন্তান রেখে স্ত্রীর মৃত্যু, শোকে মারা গেলেন স্বামীও

প্রকাশের সময় : 08:57:00 pm, Thursday, 14 January 2021