বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পটুয়াখালিতে খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:19:56 pm, Friday, 11 December 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালি প্রতিনিধি॥ পটুয়াখালিতে বিড়ালের বাচ্চা নিয়ে বাক-বিতণ্ডার একপর্যা‌য়ে ৬০ বছরের এক বৃদ্ধ খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বরিশাল শের-ই বাংলা মেডি‌কেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলতাফ খান পটুয়াখালী জেলার সদর উপজেলার হাজীখালী গ্রামের মৃত হরমুজ খানের ছেলে।

জানা গেছে, হাজীখালী গ্রামের খান বাড়ির বাসিন্দা নিহত আলতাফ খানের ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগমের ঘরে প্রতিবেশী অন্য কারও ঘর থেকে একটি বিড়ালের বাচ্চা আসে। ওই বাচ্চাটি নিজের বলে দাবী করেন মরিয়মের সাত বছর বয়সী শিশুপুত্র। অপরদিকে বিড়ালের বাচ্চাটি দেখে পছন্দ হয় আলতাফ খানের আট বছর বয়সী ছেলের। তিনিও বিড়ালের বাচ্চাটি নিজের বলে দাবী করেন। এ নিয়ে ওই দুই শিশুর মধ্যে বিরোধ দেখা দিলে আলতাফ খানের শিশুপুত্র মরিয়মের ছেলেকে ঘুষি মারে। ঘটনা দেখে মরিয়ম আলতাফ খানের ছেলেকে শাসিয়ে একটি থাপ্পর দেন। এই ঘটনা দেখে প্রতিবাদ জানান মরিয়মের ভাসুর আলতাফ খান।

এ নিয়ে মরিয়ম ও আলতাফ খানের মধ্যে সোমবার বিকেলে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে পরের দিন মঙ্গলবার সকালে মরিয়ম ও আলতাফ খানের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন মরিয়ম তার ভাসুর আলতাফ খানকে উঠানে পড়ে থাকা একটি কোদাল দিয়ে আঘাত করেন। আঘাতে আলতাফ খানের মাথা ফেটে যায়।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম স্বজনদের বরাত দিয়ে জানান, আহত আলতাফ খানকে প্রথমে পটুয়াখালী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন আলতাফ খান।

হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে বৃহষ্পতিবার বিকেলে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারামারির ঘটনার পর অভিযুক্ত মরিয়ম পলাতক রয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পটুয়াখালিতে খুন

প্রকাশের সময় : 03:19:56 pm, Friday, 11 December 2020