মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বরিশাল-৪ মেহেন্দিগঞ্জ- হিজলা আসনের সংসদ সদস্য পংকজ নাথ’র করোনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় সংবাদে তাত্ক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সগযোগী সংগঠনের উদ্যোগে শুকরানা দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মশিউর রহমান নাদিম, সাধারন সম্পাদক উজ্জল দেওয়ান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জমদ্দার, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মিলাদে পংকজ নাথ এমপির দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply