নয় দিন ধরে ঘরে তালাবদ্ধ রেখে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নয় দিন ধরে ঘরে তালাবদ্ধ রেখে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ

নয় দিন ধরে ঘরে তালাবদ্ধ রেখে ছোট ভাইয়ের বউকে ধর্ষণ

ভাসুরের এ অপকর্মে সহায়তা করেন ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরে এক গৃহবধূকে (১৮) তার ভাসুর নয় দিন ধরে ঘরে তালাবদ্ধ রেখে ধর্ষণ করেছে। ভাসুরের এ অপকর্মে সহায়তা করেন ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি। এ ঘটনায় ওই গৃহবধূ পালিয়ে গিয়ে বুধবার (১৭ জুন) থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে (২৫) গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুরের কুনজর পড়ে সে। তার স্বামী অটোরিকশা চালক। প্রতিদিন সকালে তিনি অটোরিকশা নিয়ে বের হয়ে ফেরেন রাতে। এই সুযোগে গত ২৮ মে শ্বশুরবাড়িতে ভাসুর তাকে ধর্ষণ করে। এরপর ঘটনাটি তার স্বামী বা অন্য কাউকে না বলার জন্য ভয় দেখাতে থাকে।

ওই গৃহবধূর স্বামী সকালে ঘরে থেকে বের হওয়ার পরপরই তার ভাসুর তাকে ঘরে তালাবদ্ধ রেখে ধর্ষণ করত। এভাবে নয় দিন ধরে চলার পর স্বামীকে সব ঘটনা খুলে বলে সে। এ সময় তার স্বামী আত্মহত্যার চেষ্টা করে। পরে তার শ্বশুর-শাশুড়ি ছেলেকে আবার বিয়ে করানোর কথা বলে। এরপর ওই গৃহবধূ আইনের আশ্রয় নিতে চাইলে তার স্বামী বাঁধা দেয়।

এক পর্যায়ে ওই গৃহবধূ কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়িতে চলে যায়। এরপরও থানায় মামলা না করার জন্য শ্বশুরবাড়ির লোকজন তাকে ভয়ভীতি দেখাতে থাকলে কয়েকদিন লুকিয়ে থাকে সে। সেখান থেকে বুধবার থানায় গিয়ে মামলা করে।

শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, ‘এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ভাসুর, স্বামী, শ্বশুর-শ্বাশুড়িকে আসামি করে একটি মামলা করেছে। তার ভাসুরকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD