সংবাদ শিরোনাম:

নয় জনকে চৌদ্দ হাজার মিটার নিষিদ্ধ জালসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:19:13 pm, Thursday, 20 August 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ১৪ হাজার ১৩০ মিটার অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরিশালের উজিরপুর থেকে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮। ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে সকালে র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. আব্বাস উদ্দিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ আগস্ট বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর সিপিএসসি বিশেষ একটি দল নিষিদ্ধ কারেন্ট জাল কেনাবেচার গোপন সংবাদে উজিরপুর উপজেলার হারতা বাজারে অভিযান চালায়। এ সময় কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

গ্রেফতাররা হলো-গোপালগঞ্জের কোটালিপাড়া থানাধীন হরিণাহাটি এলাকার মো. ফারুক গাজী (৫৫), হারুন অর রশিদ (৫৮), আ. ছালাম গাজী (৫৫), আ. মজিদ সর্দার (৬২), উত্তরপাড় এলাকার মো. ওসমান তালুকাদার (৫০), সীতাইকুন্ড এলাকার মো. আতাউর কাজী (৫৭), বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকার শামসুল হক বাহাদুর (৫২), দীপক রায় (৪০) এবং যুগিরকান্দা এলাকার অরুণ দাস (৩৫)। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়,গ্রেফতারদের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি টিনশেডের দোকান থেকে ৯টি প¬াস্টিকের বস্তা ভর্তি ১৫৭ কেজি ওজনের ১৪ হাজার ১৩০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নয় জনকে চৌদ্দ হাজার মিটার নিষিদ্ধ জালসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮

প্রকাশের সময় : 11:19:13 pm, Thursday, 20 August 2020