বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ন্যায়বিচার ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করবে না নির্বাচন কমিশন: সিইসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:14:24 am, Thursday, 8 January 2026
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের হওয়া আপিল আবেদনের শুনানি হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ— এমন আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচার ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করবে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, “যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, তাদের প্রতিটি আবেদন আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। আমরা কারও প্রতি পক্ষপাতিত্ব করব না।” তিনি আরও বলেন, অতীতের মতো কোনো বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ নির্বাচন আর হতে দেওয়া হবে না।

আপিল শুনানির প্রক্রিয়া সম্পর্কে সিইসি জানান, পুরো কার্যক্রম হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ। শুনানিতে সংশ্লিষ্ট সব তথ্য, কাগজপত্র ও আইনগত দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। কোনো প্রার্থীর সঙ্গে অন্যায় আচরণ করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আগত সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে উপস্থিত হয়ে আপিল আবেদন জমা দিচ্ছেন। কেউ বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আপিল করছেন।

ইসি জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। এরপর ১০ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হবে আপিল শুনানি, যা চলবে আগামী ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত।

ইসি সূত্র আরও জানায়, গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আবেদনের নিষ্পত্তি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ন্যায়বিচার ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করবে না নির্বাচন কমিশন: সিইসি

প্রকাশের সময় : 11:14:24 am, Thursday, 8 January 2026