বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নৌবন্দরে আগুনে পুড়ল যাত্রীবাহী লঞ্চ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:13:15 pm, Friday, 10 April 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নদী বন্দরের পল্টুনে নোঙর করে রাখা একটি লঞ্চ আগুনে পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়।

লঞ্চের স্টাফরা সাংবাদিকদের জানান, এমভি চন্দ্রদীপ নামের লঞ্চটি বরিশাল থেকে পাতারহাট হয়ে মজুচৌধুরীর হাট রুটে যাতায়াত করতো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে নৌযান চলাচল বন্ধ হওয়ার পর থেকে বরিশাল নদী বন্দরের পল্টুনে এ লঞ্চটিকে নোঙ্গর করে রাখা হয়। দুই থেকে তিনজন স্টাফ লঞ্চটি দেখভাল করতেন। ফজরের নামাজ পড়তে স্টাফরা লঞ্চের বাহিরে যান। নামাজ শেষে ফিরে লঞ্চে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

অগ্নিকাণ্ডে লঞ্চে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে লঞ্চটিতে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, আগুনে লঞ্চের স্টিলের কাঠামো ছাড়া বাকি সবকিছু পুড়ে গেছে। লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অল্পের জন্য পাশে থাকা অন্য লঞ্চগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নৌবন্দরে আগুনে পুড়ল যাত্রীবাহী লঞ্চ

প্রকাশের সময় : 03:13:15 pm, Friday, 10 April 2020