নৌকার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র বানারীপাড়ায় ৩ চেয়ারম্যানকে শোকজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নৌকার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র বানারীপাড়ায় ৩ চেয়ারম্যানকে শোকজ

নৌকার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র বানারীপাড়ায় ৩ চেয়ারম্যানকে শোকজ

নৌকার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র বানারীপাড়ায় ৩ চেয়ারম্যানকে শোকজ




বানারীপাড়া প্রতিনিধি॥ জমে উঠেছেে বরিশালের বানারীপাড়া পৌরসভার পঞ্চমতম নির্বাচন। তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিস্কৃত সতন্ত্র মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টুর সাথে গোপন ষড়যন্ত্র করার অভিযোগে ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ।

 

 

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এ শোকজ করা হয়। তারা হলেন উপজেলার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আঃ মন্নান মৃধা,বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ ও সলিয়াবাকপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,

 

 

সহ সভাপতি একেএম ইউসুফ আলী, খিজির সরদার ও মজিবর রহমান যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সাংস্কৃতিক সম্পাদক শরীফ উদ্দিন আহমদ কিসলুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

শোকজ কৃতদের আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে দিতে বলা হয়েছে। প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বানারীপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD