সংবাদ শিরোনাম:

নোয়াখালীতে এবার সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:52:53 pm, Wednesday, 7 October 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। নোয়াখালীতে এবার সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন। এ ঘটনায় বুধবার বিকেলে সুধারাম মডেল থানায় নির্যাতিত ওই কিশোরী নিজেই অভিযোগ দায়ের করে।

মামলার এজাহারে জানা যায়, জসীম উদ্দিন (২২) ওই কিশোরীকে প্রেম নিবেদন করত। কিশোরী তাতে সম্মত না হওয়ায় জসীম বিভিন্ন হুমকি দিতো। তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে কিশোরীদের বাড়ির পেছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। এক মাসে চারবার ধর্ষণ করে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ধর্ষণ করে।

কিশোরীর মা হোসনে আরা বেগম বলেন, আমি চট্টগ্রামে থাকি। জসীম সবসময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয় ভীতি দেখাতো। স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। সোমবার আমি চট্টগ্রাম থেকে আসার পর রাতে আমার মেয়েকে বাইরে নেওয়ার জন্য জসীম আসে। এ সময় সব কথা মেয়ে আমাকে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নোয়াখালীতে এবার সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : 11:52:53 pm, Wednesday, 7 October 2020