নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা ও দায়রা জজ,, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ জন ব্যাংক কর্মকর্তাসহ আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

 

শুক্রবার নতুন আক্রান্তদের মধ্যে নেত্রকোনা জেলা ও দায়রা জজ,, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সদরে ৪ জন, কেন্দুয়ায় ৫ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জন, মদনে ৩ ব্যাংক কর্মকর্তাসহ ৪ জন, পূর্বধলায় ১ মোহনগঞ্জে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ২২ জন নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে।

 

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট ২ হাজার ৮৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলে জেলায় ১৯৯ জনের কোভিড-১৯ ধরা পড়ে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন। ৭০ জনের নমুনা পরীক্ষা এখনও বাকি রয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৮ জন সুস্থ হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই লোকজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।

 

 

সূত্র বলছে, জেলায় আক্রান্তের হার বৃদ্ধির পেছনে গ্রামে ফেরত লোকজনের ভূমিকা বেশি। আক্রান্তদের বেশিরভাগ পোশাক শ্রমিক ও সরকারী বেসরকারী কর্মকর্তা, প্রায় ৬০ ভাগই নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ফেরা পোশাক শ্রমিক। বাকিরা তাদের সংস্পর্শে আসা ব্যক্তি।

 

 

জেলা সির্ভিল সার্জন তাজুল ইসলাম বলেন, জেলায় এ পর্যন্ত ১৯৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অবশ্য ৪৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর দুজন মারা গেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD