বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নেতাকর্মীদের জেলে পুরে আন্দোলন দমানো যাবে না, বিএনপির হুশিয়ারী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:56:03 pm, Saturday, 27 January 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে বরিশাল বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় নগরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে বরিশাল মহানগরসহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্ব ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় মিছিলের আগে নেতাকর্মীরা সমাবেশ করেন। এতে ‘বিরোধীদলীয় নেতাকর্মীদের জেলে পুরে আন্দোলন দমানো যাবে না’ বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, স্বৈরাচারী ক্ষমতা ব্যবহার করে, বিরোধীদলীয় নেতাকর্মীদের জেলহাজতে ভরে কোনোদিন আন্দোলন দমিয়ে রাখা যায়নি, যাবেও না। বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না। আন্দোলন চলছে চলবে যতদিন পর্যন্ত এই ১০ শতাংশ ভোটের সরকারের পতন না হবে।

সমাবেশ শেষে বিএনপির কালো পতাকা মিছিলটি গির্জা মহল্লা, চকবাজার ও লাইন রোড হয়ে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সমাবেশে বিলকিস ছাড়াও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক (আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নেতাকর্মীদের জেলে পুরে আন্দোলন দমানো যাবে না, বিএনপির হুশিয়ারী

প্রকাশের সময় : 08:56:03 pm, Saturday, 27 January 2024