নুসরা‌তের মৃত্যু‌তে ব‌বি শিক্ষার্থীদের নিরবতা পালন,মহাসড়ক অব‌রোধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নুসরা‌তের মৃত্যু‌তে ব‌বি শিক্ষার্থীদের নিরবতা পালন,মহাসড়ক অব‌রোধ

নুসরা‌তের মৃত্যু‌তে ব‌বি শিক্ষার্থীদের নিরবতা পালন,মহাসড়ক অব‌রোধ




নিজস্ব প্রতিবেদক:যৌন নিপীড়নের প্রতিবাদের কারণে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে শোক জা‌নি‌য়ে ১ মি‌নি‌টের নিরবতা পালন ক‌রে‌ছে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা।বৃহষ্প‌তিবার (১১ এ‌প্রিল) বেলা ১১ টায় বিশ্ব‌বিদ্যাল‌য়ের একা‌ডে‌মিক ভব‌নের সাম‌নে এ কর্মসূচী পালন ক‌রেন তারা।এর পরপরই শিক্ষার্থীরা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সাম‌নের ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ ক‌রে। সড়‌কে ইট পাথর ও গা‌ছের গু‌ড়ি ফে‌লে, টায়া‌রে আগুন জা‌লি‌য়ে প্র‌তিবন্ধকতা সৃ‌ষ্টির পাশাপা‌শি শামিয়ানা টা‌নি‌য়ে সড়‌কে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ কর‌ে।এ‌তে ক‌রে ঢাকা থে‌কে ব‌রিশাল হ‌য়ে সাগরকন্যা কুয়াকাটাসহ পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সা‌থে সড়কপ‌থে যাত্রীবা‌হি ও পণ্যবা‌হিসহ সকল ধর‌নের যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে। সড়‌কের উভয় প্রা‌ন্তে যানবাহ‌নের তীব্র জ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

যাত্রীসাধারণ চরম ভোগা‌ন্তির মধ্য‌দি‌য়ে পা‌য়ে হে‌টে সড়‌কের একপ্রান্ত থে‌কে অপর প্রা‌ন্তে গি‌য়ে বিকল্প প‌থে গন্ত‌ব্যের উদ্দে‌শ্যে যা‌চ্ছেন।উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য মহাসড়ক অব‌রোধ কর্মসূ‌চি পালন কর‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা।‌শিক্ষার্থী শ‌ফিকুল ইসলাম জানান, আমরা মানু‌ষের ভোগা‌ন্তি চাই না, আবার দ্রুত সম‌য়ের ম‌ধ্যে ক্লা‌শেও ফির‌তে চাই। তাই আমা‌দের দাবী দ্রুত মানা হোক নয়‌তো আ‌ন্দোলন আ‌রো ক‌ঠোর হ‌বে।ক্লাশ ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের এ আ‌ন্দোল‌নের কার‌নে একাডেমিক ভবনের প্রধান ফটক আটকে থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বাহিরেই অবস্থান কর‌ছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বাদ দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করায় আন্দোলন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম ইমামুল হক শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়। এর প্রতিবাদে জোরদার আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলো শিক্ষার্থীরা।২৬ মার্চ থেকে তাদের লাগাতার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রধান, ডিসি অফিস ঘেরাও, বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ, নিজেদের শরীরের রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লিখে ভিসি’র পদত্যাগ দাবী, ভিসি’র কুশপুত্তলিকা দাহ ও মশালমিছিল সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এজন্য আন্দোলনের দু’দিনের মাথায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষনা দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।পরবর্তীতে শনিবার (৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতে দেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাসিনুর রহমান স্বাক্ষরিত লিখিত এক নোটিশে রোববার (৭ এপ্রিল) সকাল থেকে ক্লাস ও পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সে নোটিশ প্রত্যাখান করে উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD