সংবাদ শিরোনাম:

নুসরাতের স্মরণে বর্ষবরণ উৎসব স্থগিত: ইউএনও

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:17:00 pm, Sunday, 14 April 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। সকালে ঘুম থেকে উঠে মেলায় যাওয়া কিংবা আরও কত আয়োজন। গান-বাজনা আর নানা উৎসবে মেতে ওঠেন সবাই। তবে ফেনীর সোনাগাজীতে এবার নেই কোনও উৎসব বা আনন্দ। গ্রামের মানুষের কাছে এ দিনের চিত্রটা বছরের অন্যসব দিনের চেয়ে আলাদা।সকালে হয়নি শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ইলিশের আয়োজন।সোনাগাজী উপজেলা শহরসহ বিভিন্ন এলাকা ঘুরে কোথাও কোনো উৎসব চোখে পড়েনি। কী করেই বা এখানকার মানুষ উৎসব করবে? তারা তো এক নির্মমতার কষ্ট বয়ে বেড়াচ্ছেন।এবার উপজেলা প্রশাসন থেকেও পহেলা বৈশাখের কোনও আয়োজন ছিল না সোনাগাজীতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ পরিবর্তন ডটকমকে বলেন, অন্যান্যবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা, উপজেলা চত্ত্বরে পান্তা ইলিশ, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার নুসরাতের স্মরণে উৎসব আয়োজন স্থগিত করা হয়েছে।তিনি বলেন, তবে খুব ছোট করে একটি র‌্যালি করা হয়েছে। সেই র‌্যালিতে অন্যান্যবারের মতো তেমন আয়োজন ছিল না, সেখানে ফুটে উঠেছে নুসরাত হত্যার প্রতিবাদ।

নৃশংসতার আগুনে দগ্ধ হয়ে হত্যার শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির করুণ আর্তনাদ এখনও ভুলতে পারছেন না তার কাছের মানুষগুলো। বুকে ব্যথা চেপে আছেন, মনের অজান্তে মাঝে মাঝে চোখে অশ্রু গড়িয়ে আসে। নুসরাত ছাড়া পহেলা বৈশাখ তাদের কাছে বিষন্নতায় ভরা।

নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি মো. নুরুল আমিন বলেন, নুসরাতের নির্মম হত্যাকাণ্ডে সারাদেশ শোকাহত, কিন্তু সোনাগাজীর মানুষের শোকটা একটু বেশি। এত বেশি আহত হয়েছি, যা ভাষায় প্রকাশ করার মতো না।তিনি বলেন, পহেলা বৈশাখে প্রতি বছর নজরুল একাডেমির কিছু আয়োজন থেকে। এবারও সকাল ৯টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু নুসরাতের মৃত্যু যন্ত্রণা সংস্কৃতিকর্মীদের ছুঁয়ে গেছে। ফলে আমরা আমাদের সব অনুষ্ঠান স্থগিত করেছি।উপজেলা চত্বরে পূর্ব নির্ধারিত দুই দিনের বৈশাখী মেলাও স্থগিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নুসরাতের স্মরণে বর্ষবরণ উৎসব স্থগিত: ইউএনও

প্রকাশের সময় : 06:17:00 pm, Sunday, 14 April 2019