‘নীতিমালা পাস হলেই সব অনলাইন সংবাদপত্রকে নিবন্ধন’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘নীতিমালা পাস হলেই সব অনলাইন সংবাদপত্রকে নিবন্ধন’

‘নীতিমালা পাস হলেই সব অনলাইন সংবাদপত্রকে নিবন্ধন’




অনলাইন ডেস্ক:দেশে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৪০ লাখ। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী ৮ কোটির বেশি। দেশে কয়েক হাজার অনলাইন সংবাদপত্র রয়েছে।

তিনি বলেন, আমরা অনলাইন নীতিমালা করছি। এই অনলাইন নীতিমালা মন্ত্রিসভায় পাস হওয়ার পর সব অনলাইন সংবাদপত্রকে নীতিমালার আওতায় এনে নিবন্ধিত করা হবে। আমরা এরইমধ্যে অনেক অনলাইন সংবাদপত্র সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, নিচ্ছি। সব অনলাইনকেই নীতিমালার আওতায় এসে নিবন্ধিত হতে হবে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য নাসরিন জাহান রত্না ও আওয়ামী লীগের সদস্য মোর্শেদ আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান মন্ত্রিসভার প্রথম সভাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে মত বিনিময় করছি। আশা করছি শিগগিরই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD