নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চার জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়।

 

আজ সোমবার সকাল ৯টায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চার জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর আবি তাদের এক মাস করে কারাদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. খলিলুর হাওলাদার, সুজন, ফারুক চৌকিদার এবং আব্দুল জলিল। এর মধ্যে. খলিলুর হাওলাদারের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামে। অন্যদের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলায়।

 

বরিশালে জেলা মৎস্য অফিস সূত্র নিশ্চিত করেছে, বরিশাল জেলাসহ ছয় জেলার ৪৩২ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, বিক্রি এবং বাজারজাতকরণের ওপরে অভিযান ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD