বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে র‌্যাব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:46:19 am, Saturday, 16 May 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় র‌্যাবের পক্ষ থেকে। আটক মো. আল আমীন সবুজ (২৫) বরগুনা সদরের কালিবাড়ী কড়ইতলা এলাকার মো. আ. খবিরের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মো. আল আমীন সবুজকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এছাড়া সবুজ জেএমবির সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বাড়াতে ২০১১ সাল থেকে অন্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আটক মো. আল আমীন সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে র‌্যাব

প্রকাশের সময় : 12:46:19 am, Saturday, 16 May 2020