সংবাদ শিরোনাম:

নির্বাহী প্রকৌশলীকে ‘পেটালেন’ ছাত্রলীগ সভাপতি,মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:22:32 am, Monday, 3 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

দোহার উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম। ছবি সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  দোহার উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে এক নির্বাহী প্রকৌশলীকে পেটানোর অভিযোগ উঠেছে।এ ঘটনায় দোহার থানায় মামলা করেছেন ওই প্রকৌশলী কবির উদ্দিন শাহ । রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে ।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের প্রসঙ্গে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে নির্বাহী প্রকৌশলীকে আটকে রেখে গালিগালাজ করেন। ঘটনার এক পর্যায়ে আমিনুল ও তার সঙ্গে থাকা তিন-চারজন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠে।

কবির উদ্দিন শাহ অভিযোগ করেণ, এ সময় তার চোখে থাকা চশমা, টেবিলের গ্লাসসহ জিনিসপত্র ভেঙে ফেলে আমিনুল ও তার সহযোগীরা। এ ঘটনায় রবিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে দোহার থানায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, প্রকৌশলীর সঙ্গে আমার বিতণ্ডা হয়েছে, কিন্তু পেটানোর কোনো ঘটনা ঘটেনি।দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নির্বাহী প্রকৌশলীকে ‘পেটালেন’ ছাত্রলীগ সভাপতি,মামলা

প্রকাশের সময় : 01:22:32 am, Monday, 3 February 2020