নির্বাচন সামনে রেখে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




নির্বাচন সামনে রেখে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের

নির্বাচন সামনে রেখে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারে সহায়তাকারী প্রকৃত সন্ধানদাতাদের অস্ত্রের ধরন অনুযায়ী নগদ অর্থ প্রদান করা হবে। এলএমজি উদ্ধারে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা, এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা এবং চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। পিস্তল ও শটগান উদ্ধারে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

গোলাবারুদের ক্ষেত্রেও আলাদা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের তথ্য পেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারী ব্যক্তির পরিচয় ও নিরাপত্তা সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়।

পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। তিনি নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেন।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পুরস্কারভিত্তিক উদ্যোগ অবৈধ অস্ত্র উদ্ধার ত্বরান্বিত করবে এবং সাধারণ জনগণকে পুলিশি কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD