নির্বাচন সামনে রেখে ঝুঁকিপূর্ণ নেতাদের গানম্যান ও অস্ত্র লাইসেন্স দিচ্ছে সরকার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন সামনে রেখে ঝুঁকিপূর্ণ নেতাদের গানম্যান ও অস্ত্র লাইসেন্স দিচ্ছে সরকার

নির্বাচন সামনে রেখে ঝুঁকিপূর্ণ নেতাদের গানম্যান ও অস্ত্র লাইসেন্স দিচ্ছে সরকার




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় গানম্যান ও ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তথ্য উঠে আসায় সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর থেকে জুলাই আন্দোলনের নেতারা ধারাবাহিক হুমকির মুখে রয়েছেন।

আবেদনের ভিত্তিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী তানভির আহমেদ রবিন, জাফির তুহিন, জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ আরও কয়েকজনকে শিগগিরই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হতে পারে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্র জানায়, জনবল সংকটের কারণে সবাইকে গানম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক আবেদনকারী শিক্ষার্থী হওয়ায় এবং ব্যক্তিগত যানবাহন না থাকায় গানম্যান দেওয়া বাস্তবসম্মত নয়। তবে যাদের ‘পটেনশিয়াল থ্রেট’ রয়েছে, তাদের অস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, লিখিত আবেদন ছাড়া কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। রোববার পর্যন্ত ১২ জন আবেদন করেছেন এবং এ বিষয়ে দু-এক দিনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, “যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের গানম্যান দেওয়া হচ্ছে। আর অস্ত্রের লাইসেন্স জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD