নির্বাচন বানচাল অসম্ভব, কঠোর বার্তা দিল প্রেস সচিব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন বানচাল অসম্ভব, কঠোর বার্তা দিল প্রেস সচিব

নির্বাচন বানচাল অসম্ভব, কঠোর বার্তা দিল প্রেস সচিব




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং তা বানচাল করার মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কেউ যদি আইন হাতে তুলে নেয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে, তাকে কঠোরভাবে দমন করা হবে। যারা অনৈতিক দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।”

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারী পতিত দলের নেতারা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে। তারা বলে শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের নেতা–কর্মীরা রাইফেল পিস্তল নিয়ে তরুণদের খুন করছে।”

তিনি আরও বলেন, “তারা ভেবেছিল পূর্বের মতো ভয় দেখিয়ে আরও ১৫ বছর মানুষকে নিশ্চুপ রাখা যাবে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং তারা নিজেরাই নিজেদের মাঠের বাইরে ঠেলে দিয়েছে।”

তার এ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের এটি ছিল সবচেয়ে কঠোর বার্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD