নির্বাচন, গণভোট ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে চরমোনাই মাহফিলে কঠোর সতর্কবার্তা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচন, গণভোট ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে চরমোনাই মাহফিলে কঠোর সতর্কবার্তা

নির্বাচন, গণভোট ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে চরমোনাই মাহফিলে কঠোর সতর্কবার্তা




নিজস্ব প্রতিবেদক ॥ চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিলের দ্বিতীয় দিনের উলামা-মাশায়েখ সম্মেলনে নির্বাচন, গণভোট, নিরাপত্তা ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা। আমীর মুফতি রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। “৫৪ বছর পর সুযোগ এসেছে—এটি কাজে লাগাতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না।”

তিনি বলেন, “আমি নির্বাচনে প্রার্থী হইনি, ফলে মন্ত্রী হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের লক্ষ্য দেশকে সঠিক পথে নেওয়া। যারা দুর্নীতিতে দেশে ক্ষতি করেছে, তারা আবার ক্ষমতায় আসতে চায়। জনগণ পুরোনো বন্দোবস্তে ফিরতে চায় না।”

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এএফএম খালেদ হোসাইন বলেন, ধর্ম অবমাননার ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আইন হাতে নিবেন না, আমি আশ্বস্ত করছি—বাংলাদেশে কেউ ধর্ম অবমাননা করে পার পাবে না।”

দলীয় মহাসচিব ইউনুস আহমদ বলেন, আল্লাহর নির্দেশ—জালেমদের দিকে ঝুঁকে যেও না। তাই আগামী নির্বাচনে কোনো ভীতিপ্রদর্শন বা লোভের কাছে নতি স্বীকার করা যাবে না।

যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অস্ত্র উদ্ধার হয়নি, নিরাপত্তা দুর্বল; নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে।” তিনি আরও বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট—এটি চ্যালেঞ্জিং। আমরা আগে থেকেই সতর্ক করেছিলাম, সেটিকে গুরুত্ব দেওয়া হয়নি।”

তিনি বলেন, “জুলাই বিপ্লবে মানুষ রক্ত দিয়েছে। দেশকে আবার পুরোনো বন্দোবস্তে ফিরতে দেওয়া হবে না। যদি নির্বাচন নিয়ে কোনো নয়-ছয় হয়, জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।”

সমাবেশে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD