বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নির্বাচন কারচুপিমুক্ত রাখতে নির্দেশ সিইসির

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:52:24 pm, Friday, 22 December 2023
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর ডিসি-এসপি-ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৈঠকটি হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্র কারচুপি, অনিয়ম ও পেশি শক্তিমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হয়। কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

সিইসি বলেন, ‘আমরা কেউ ভোট কেন্দ্রের ভেতরে থাকবো না। ভেতরে থাকবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রের ভেতরে যাতে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব, কোনো রকম পেশিশক্তির প্রয়োগ না হয়, সেদিকে তাদের ব্যাপকভাবে প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন ইসি সচিব জাহাংগীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারসহ আরও অনেকে।

বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও, থানার ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নির্বাচন কারচুপিমুক্ত রাখতে নির্দেশ সিইসির

প্রকাশের সময় : 04:52:24 pm, Friday, 22 December 2023