বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নির্বাচনে সেনা-পুলিশ-বিজিবি মিলে মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:42:07 pm, Wednesday, 11 February 2026
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচনের সময় আইন প্রয়োগ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বিমান বাহিনীর ৩ হাজার ৫০০ সদস্য প্রস্তুত থাকবে এবং পাঁচটি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

বিজিবির ১ হাজার ২১০ প্লাটুনের ৩৭ হাজার ৪৫৩ সদস্য মাঠে থাকবে। কোস্টগার্ড ১০টি জেলার ১৭টি আসনের ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৫৮৫ সদস্য মোতায়েন করবে।

পুলিশ বাহিনীর ১ লাখ ৮৭ হাজার ৬০৩ সদস্য দায়িত্ব পালন করবেন। র‌্যাবের ৯ হাজার ৩৪৯ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি আনসার বাহিনীর ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন।

এছাড়া বিএনসিসির ১ হাজার ৯২২ সদস্যও দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন বলছে, এত বড় নিরাপত্তা কাঠামো গড়ে তুলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করাই এই ব্যবস্থার মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নির্বাচনে সেনা-পুলিশ-বিজিবি মিলে মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

প্রকাশের সময় : 12:42:07 pm, Wednesday, 11 February 2026