নির্বাচনে কড়াকড়ি, তিনজন ছাড়া ফোন নিষেধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনে কড়াকড়ি, তিনজন ছাড়া ফোন নিষেধ

নির্বাচনে কড়াকড়ি, তিনজন ছাড়া ফোন নিষেধ




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ইসি জানিয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্ধারিত তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশনা কার্যকর করতে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহনের অনুমতি পাবেন শুধু প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য। এসব আনসার সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য আদান-প্রদানে ওই অ্যাপ ব্যবহার করবেন।

নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকার মধ্যে মোবাইল ফোন বহন করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে মোবাইল ফোন ব্যবহার করে ভোটকেন্দ্র থেকে ছবি ও ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার কেন্দ্রের ভেতর ও আশপাশে মোবাইল ব্যবহারে কঠোরতা আরোপ করা হয়েছে। এতে ভোটের গোপনীয়তা রক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে আশা করছে কমিশন।

নির্বাচন কমিশন বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভোটগ্রহণের দিন যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD