সংবাদ শিরোনাম:

নিরীহ মানুষ যেন হয়রাণীর শিকার না হয় – বিএমপি কমিশনার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:57:10 pm, Thursday, 21 January 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

এম.কে. রানা, বরিশাল ॥  সেবা প্রদানে আরও স্বচ্ছতা, দক্ষতা, পারদর্শিতা বাড়িয়ে অনাগ্রহ অকর্মন্যতা দূরীকরণে উদ্দীপনামূলক কর্মশালা সহ যে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছি, সেগুলোর প্রতি আরও মনোযোগী হতে হবে। সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেপ্তারী ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হতে হবে।

মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি রয়েছে কি-না বা কোন নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে কি-না, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কোন মামলা পেন্ডিং থাকবে না। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

বিএমপি কমিশনার আরো বলেন, মাদক নির্মূল তৎপরতা তথা চুরি বন্ধে গোয়েন্দা বিভাগের পাশাপাশি সকল বিভাগের থানা ও ফাঁড়িগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। চুরি ডাকাতি সহ যে-কোন অপরাধ প্রতিরোধে বিট এলাকায় জনসাধারণকে উজ্জীবিত করে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। তিনি বলেন, সকলের আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতা ও নির্ভেজাল সেবা প্রধানের দ্বারা একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব।

সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ নাসির উদ্দীন মল্লিক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) অতিরিক্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ও উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর থেকে আসা দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিরীহ মানুষ যেন হয়রাণীর শিকার না হয় – বিএমপি কমিশনার

প্রকাশের সময় : 07:57:10 pm, Thursday, 21 January 2021