বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নিরাপত্তা শঙ্কা, আয়োজন বদল, ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:27:22 pm, Friday, 26 December 2025
  • 3 সংবাদটি দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক ॥ নিরাপত্তা শঙ্কা, ফ্র্যাঞ্চাইজি জটিলতা ও অব্যবস্থাপনার অভিযোগের মাঝেই শুক্রবার শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। প্রথমে ঢাকায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংক্ষিপ্ত আয়োজনে উদ্বোধন সম্পন্ন করে বিসিবি।

টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা সংকট। শেষ মুহূর্তে বিসিবি নিজ দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা নিয়ে ওঠে প্রশ্ন। অনুশীলন বয়কট করে দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের দল ছাড়লেও পরে তারা পুনরায় দলে যোগ দেন।

আজ বিকেলে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে শুরু হয় মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় সঙ্গীত, কোরআন তিলাওয়াত এবং শহীদ ওসমান হাদীর স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করেন।

তবে উদ্বোধনী দিনে ট্রফির অনুপস্থিতি নিয়ে দর্শক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়। জানা গেছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা থাকলেও তা এখনো দেশে না পৌঁছানোয় মাঠে প্রদর্শন সম্ভব হয়নি। ফলে হয়নি ক্যাপ্টেনস ডেও।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হবে দিনের প্রথম ম্যাচ শেষে। সেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে ৪৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।

এবারের বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নিরাপত্তা শঙ্কা, আয়োজন বদল, ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

প্রকাশের সময় : 05:27:22 pm, Friday, 26 December 2025