নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশব্যাপী বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্ধি রুখে দাঁড়ানো এবং চাল, ডাল, তেল, ওষুধসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি। শুক্রবার (৬ মার্চ) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক দেশীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছে। অসাম্প্রদায়িক বাংলার মাটিতে ভারতের এক সাম্প্রদায়িক মানুষ হত্যাকারীকে মুজিব বর্ষে এনে জতির জনকের বর্ষকে কলঙ্কিত করছে সরকার। সরকার জনস্বার্থকে উপেক্ষা করে কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানী খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বৃদ্ধির আইন প্রণয়ন করেছে।

ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই মন্ডল, নজরুল ইসলাম, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, উপাধ্যক্ষ হারুন অর রসিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ নাথ রায়, কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড অ্যাডভোকেট খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD