বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নিজ বাড়ির পাশে খাদ থেকে যুবকের বিক্ষত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:09 pm, Friday, 28 May 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মো. আবুল বাশার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আজ শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বাংলা টিলা (পাঞ্জাবী টিলা) এলাকায় নিজ বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. আবুল বাসার (৩৮) বাঙলা টিলা (পাঞ্জাবীটিলা) এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। পেশায় কাঠমিস্ত্রি। তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই কাজ শেষে বৃহস্পতিবার (২৭ মে) বিকালের দিকে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যান মোন আবুল বাশার। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার (২৮ মে) সকালের দিকে বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদে তার মরদেহ দেখতে পায় পুলিশ। পরে পুলিশকে খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, নিঃসন্দেহে এটি একটি হত্যাকাণ্ড। এর মুল রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজ বাড়ির পাশে খাদ থেকে যুবকের বিক্ষত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 01:16:09 pm, Friday, 28 May 2021