বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নিজ চেম্বারেই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন হোমিও চিকিৎসক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:26:59 pm, Wednesday, 30 December 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার সময় সোলায়মান শাহ নামে এক হোমিও চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ওই ঘটনায় মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার অবদার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার হোমিও চিকিৎসক সোলায়মান শাহ চাঁদপুরের মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। কোটালীপাড়ার অবদার হাটে তার চেম্বার রয়েছে।

স্থানীয়রা জানায়, সোলায়মান শাহ নিজ চেম্বারে বসেই ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সোলায়মান শাহকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোলায়মান শাহর বিরুদ্ধে এর আগেও একই ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলার কার্যক্রম শেষ হওয়ার আগেই তিনি ফের একই অপরাধ করলেন। আদালতের মাধ্যমে ওই হোমিও চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নিজ চেম্বারেই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন হোমিও চিকিৎসক

প্রকাশের সময় : 06:26:59 pm, Wednesday, 30 December 2020