নিজের পরকীয়া প্রেমিকের চড় থাপ্পড়ের প্রতিশোধ নিতে মিথ্যা গণধর্ষণের অভিযোগ গৃহবধূর! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিজের পরকীয়া প্রেমিকের চড় থাপ্পড়ের প্রতিশোধ নিতে মিথ্যা গণধর্ষণের অভিযোগ গৃহবধূর!

নিজের পরকীয়া প্রেমিকের চড় থাপ্পড়ের প্রতিশোধ নিতে মিথ্যা গণধর্ষণের অভিযোগ গৃহবধূর!

গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ ও ভিডিও করার ঘটনাটি ছিলো ভুয়া। ( ছবি:সংগৃহীত )




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে যাত্রী ছাউনি থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ ও ভিডিও করার ঘটনাটি ছিলো ভুয়া। নিজের পরকীয়া প্রেমিকের চড় থাপ্পড়ের প্রতিশোধ নিতে ওই মিথ্যা অভিযোগ সাজানো হয়। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা সাংবাদিকদের একথা জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১৬ জুন মঙ্গলবার ওই গৃহবধূ থানায় এই ধর্ষণ ও ভিডিও ধারণের একটি অভিযোগ করেন। ঘটনা তদন্তে নেমে দিনের বেলা গোপালপুর ঘাটের মত একটি জনসমাগম এলাকা হতে চার যুবক ওই গৃহবধূর মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগটি অসঙ্গতিপূর্ণ মনে হয় পুলিশের কাছে। এরপর মূল রহস্য বেরিয়ে আসে।

তিনি জানান, ওই অভিযোগের ভিত্তিতে শাহীন মোল্লা (২৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর শাহিন ও অন্যদের মোবাইল কললিস্ট যাচাই করা হয়। তাতে অভিযোগের সাথে মিল পাওয়া যায়নি। ওই গৃহবধূ অভিযোগ করেছিলেন ঘটনার দিনে তার স্বামী লিটন ঢাকায় থেকে এসেছে। কিন্তু কললিস্ট চেক করে দেখা যায় লিটন ওইদিন তার গ্রামের বাড়িতেই ছিলেন। পার্শ্ববর্তী সদরপুর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় এই লিটন দুই মাস জেলে ছিলো। এই সুযোগে লিটনের মামাতো ভাই রাজু মণ্ডলের সাথে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। যা পরে পরিবারের লোকেরা জেনে যায়।

এদিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই গৃহবধূ জানান যে, গত ১৪ জুন রোববার প্রেমিক রাজুর সাথে গোপালপুর ঘাটে তার দেখা হয়। সেদিন কথাবার্তার এক পর্যায়ে রাজু তাকে চড়থাপ্পর মারে। পরে তার স্বামী এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ ক্ষিপ্ত হয়। আর স্ত্রীর সাথে পরকীয়ার কারণে লিটন আগে থেকেই রাজুর প্রতি ক্ষুব্ধ ছিলো। একারণে তারা ওই মিথ্যা অভিযোগ সাজায় রাজু ও অন্যদের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD