সংবাদ শিরোনাম:

নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:23:29 pm, Tuesday, 30 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ছবি:সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের কাজিপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নির্মাণ শ্রমিক কাওসার রহমানের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে ওই উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা এলাকার পুকুরে নেমে নিখোঁজ হন তিনি।

কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ছালাভরা এলাকায় নির্মাণাধীন পরিবার পরিকল্পনা ট্রেনিং সেন্টারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, ওই ট্রেনিং সেন্টারে কর্মরত নির্মাণ শ্রমিকদের মধ্যে কাওসারসহ তিনজন দুপুরে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন কাওসার।

খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানের সাত ঘণ্টা পর সোমবার রাতে কাওসারের মরদেহ উদ্ধার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 12:23:29 pm, Tuesday, 30 June 2020