নিখোঁজ ব্যবসায়ী নয় মাসেও উদ্ধার হয়নি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিখোঁজ ব্যবসায়ী নয় মাসেও উদ্ধার হয়নি

নিখোঁজ ব্যবসায়ী নয় মাসেও উদ্ধার হয়নি

নিখোঁজ ব্যবসায়ী নয় মাসেও উদ্ধার হয়নি




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্য জনক নিখোঁজ ব্যবসায়ী মহিউদ্দিন সিকদার (৩০) কে ৯ মাসেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

 

 

ব্যবসায়ী মহিউদ্দিন উপজেলা পরিষদ গেট সম্মুখ সড়কে মুদি মনোহরীর ব্যবসা করত। সে উপজেলা বড়হারজী গ্রামের নুর ইসলাম সিকদারের পুত্র।

 

 

নিখোঁজ ব্যবসায়ী মহিউদ্দিনের বাবা নুর ইসলাম সিকদার জানান, নিখোঁজের ঘটনাটি রহস্য জনক মনে হওয়ায় মহিউদ্দিনের সাথে থাকা তার অপর পুত্র উজ্জ্বলসহ নামীয় দুইজন এবং ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে গত ২৮ জুলাই মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।কিন্তু পুলিশ আজ পর্যন্ত মহিউদ্দিনকে উদ্ধার করতে পারেনি।

 

 

নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী শারমিন জানান, গত ৭ মার্চ মহিউদ্দিন নগদ ৬ লক্ষ টাকা নিয়ে দোকানের মালামাল ক্রয়ের জন্য ছোট ভাই উজ্জ্বলকে সাথে করে মঠবাড়িয়া থেকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ৮মার্চ সকালে উজ্জল তাকে মোবাইল ফোনে জানায় মহিউদ্দিন লঞ্চ থেকে নদীতে পড়ে গেছে। এরপর থেকে মহিউদ্দিনের আর কোন খোঁজ মিলছেনা।

 

 

মঠবাড়িয়া থানার ওসি মাসুদ্দুজ্জামান জানান, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD