সংবাদ শিরোনাম:

নিক্সনের এলাকায় ১৪৪ ধারা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:00:28 pm, Saturday, 17 October 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো প্রকার সভা-সমাবেশ বা জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। তিনি জানান, শনিবার সকাল ৯টা হতে পরদিন রোববার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তিনি বলেন, যেকোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের ১ কিলোমিটার স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।

সদরপুরের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও মামলা দায়েরের প্রতিবাদে সদরপুর স্টেডিয়ামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে শনিবার সকালে এক সমাবেশের আয়োজন করা হয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করেছি।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু জানান, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর গ্রেপ্তার ও বিচার দাবিতে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সদরপুর স্টেডিয়ামে শনিবার সকালে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে দু’টি গ্রুপ আজ শনিবার সকাল ১০টার দিকে পাশাপাশি দু’টি স্থানে সমাবেশ ডাক দেয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিক্সনের এলাকায় ১৪৪ ধারা

প্রকাশের সময় : 03:00:28 pm, Saturday, 17 October 2020