বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নারী নির্যাতন-ধর্ষনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:13:23 pm, Wednesday, 7 October 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় এক মহিলাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের ঘটনাসহ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষনের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) দুপু‌রে অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সাগর দাসের সভাপতিত্বে ও বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন – বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টেরর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা.মনিষা চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী, বরিশালের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অপূর্ব রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সদস্য মারিয়া, বিপুল, লামিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নোয়াখালী জেলায় বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের অমানবিক ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। ক্ষমতার রাজনীতির প্রত্যক্ষ প্রশ্রয়ে এই ধর্ষকরা লালিত-পালিত হয়েছে বলে বক্তারা অবিলম্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় বিবস্ত্র করে অমানবিক নারী নির্যাতনের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন,খুন-ধর্ষণ-নির্যাতনের বিচার না হওয়া, ক্ষমতার রাজনীতির প্রশ্রয়ে খুনীদের পার পেয়ে যাওয়ার এই সংস্কৃতিই আজকের ঘটনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধে এদেশের যুবকরা নারীর সম্ভ্রম বাঁচাতে প্রাণ দিয়েছিল আর আজ স্বাধীনতার ৫০ বছর পর দেশ ধর্ষণ-নির্যাতনের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং জনগনকে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

এরআগে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধরণ শিক্ষার্থীদের অংশগ্রহনে নগরে বিক্ষোভ মিছিল করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নারী নির্যাতন-ধর্ষনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

প্রকাশের সময় : 07:13:23 pm, Wednesday, 7 October 2020