নারীর সঙ্গে রাত কাটাতে গিয়ে হাতেনাতে ধরা আ.লীগ নেতা Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




নারীর সঙ্গে রাত কাটাতে গিয়ে হাতেনাতে ধরা আ.লীগ নেতা

নারীর সঙ্গে রাত কাটাতে গিয়ে হাতেনাতে ধরা আ.লীগ নেতা

নারীর সঙ্গে রাত কাটাতে গিয়ে হাতেনাতে ধরা আ.লীগ নেতা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসফেরত এক নারীর সঙ্গে রাত কাটাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মহারম আলী (৩২) নামের এক আওয়ামী লীগ নেতা।

 

 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন তাদের বিয়ে পড়িয়ে দেন।

 

 

মহারম আলী উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

 

স্থানীয়রা জানান, গভীর রাতে মহারম আলী প্রবাসফেরত ওই নারীর ঘরে গেলে স্থানীয়রা টের পেয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে ৩টার দিকে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে চার লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে দেওয়া হয়।

 

 

নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মহারম আলী প্রবাসফেরত ওই নারীর কাছে প্রায়ই যাতায়াত করতেন। রাতে ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা দুজনকে আটক করে বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় সভাপতির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মহারম আলী বলেন, অসহায় ওই নারীর বাড়িতে এসে তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD