সংবাদ শিরোনাম:

নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:50:15 pm, Thursday, 26 August 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পরকীয়ার সম্পর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিধবা নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকায় ঘটনাটি ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে আটক করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলার এক নারীর (৪৫) বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। তার স্বামী মারা যাওয়ায় বর্তমানে বিধবা। স্বামীর বাড়িতে বসবাস করছিলেন তিনি। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মেরাজুলের স্ত্রী জেনে গেলে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। গত ২২ জুলাই মেরাজুলের স্ত্রী ওই বিধবাকে তার বাবার বাড়ি বেড়তলায় আসার জন্য বলেন। সেখানে গেলে মেরাজুলের স্ত্রী ও তার শালি ও ভাইয়ের স্ত্রী মিলে ওই বিধবাকে মারধর করেন। এক পর্যায়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। সেই ভিডিও আজ ফেসবুকের একটি আইডি থেকে ভাইরাল হয়ে পড়ে।

ঘটনাটি জানতে পেরে অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। বিকালে সরাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ঘটনার মূল আসামি মেরাজুলের শালি (৩৫), মেরাজুল, তার স্ত্রী ও স্ত্রীর ভাইয়ের বউকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান শুরু করি। এই ঘটনায় চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।’

ভুক্তভোগী বিধবা নারীকে খুঁজছে পুলিশ। তাকে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী সময়ে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন

প্রকাশের সময় : 09:50:15 pm, Thursday, 26 August 2021