নারীর চুল কেটে দেয়ায়: ঝালকাঠিতে আ’লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নারীর চুল কেটে দেয়ায়: ঝালকাঠিতে আ’লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নারীর চুল কেটে দেয়ায়: ঝালকাঠিতে আ’লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নারীর চুল কেটে দেয়ায়: ঝালকাঠিতে আ’লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে মামলা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে এক নারীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের পরে চুল কেটে দেয়ার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ৬ জনের নামে আদালতে মামলা হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ নির্যাতিত নারী পারভিন আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

 

 

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। পাশাপশি বাদীর সম্পূর্ণ নিরাপত্তার আদেশ দেন।আইনজীবী মো. মোজাম্মেল হোসেন মামলার বিবরণে জানান, পারভীনের স্বামী বোরহান উদ্দিনের তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর ভাই ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও তার সহযোগী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকাসহ ৮-১০ জন গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেলা পরিষদের সামনের বাসায় যান।

 

 

এসময় তারা ঘরের ভেতরে ঢুকে ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। তারা ওয়ারড্রপ ভেঙে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে ওই নারীকে অপহরণ করে শহরের বিআইপি সড়কের একটি হোটেলে নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন শেষে চুল কেটে দেয়।

 

 

তার কাছ থেকে কয়েকটি সাদা কাগজে সই নেয়া হয়। ওই নারীর ভাইকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ চায় আসামিরা। পরের দিন সকালে মুক্তিপণের টাকা দিলে নির্যাতিত নারীকে ছেড়ে দেয় আসামিরা।

 

 

এদিকে, এ ঘটনা সাজানো দাবি করে আইনিভাবে মোকাবিলার কথা জানিয়েছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD