বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

নারীকে বিবস্ত্র করে নির্যাতন,ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:56:11 am, Monday, 5 October 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রায় এক মাস পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় রোববার আব্দুর রহিম (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। ৩৫ বছর বয়সী ভুক্তভোগী নারীকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

আটক আব্দুর রহিম বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের হাড়িধন বাড়ির বাসিন্দা। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক নারী দাম্পত্য কলহের জেরে কয়েক মাস বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে স্থানীয় যুবক আব্দুর রহিমসহ কয়েকজন তাকে নানাভাবে উত্ত্যক্ত করে এবং অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর রাতে তারা ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায়।

রোববার ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বসতঘরে ঢুকে ওই নারীকে ৩-৪ জন যুবক বিবস্ত্র করে মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে। বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি কেউ।

এক মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ দেখে অনেকেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ওই যুবকদের ভয়ে ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে যান বলে জানান কয়েকজন স্থানীয়। ঘটনার সঙ্গে জড়িত দেলোয়ার হোসেন, বাদল ও কালামসহ অন্যদের খুঁজছে পুলিশ।

ভুক্তভোগী নারীর বাবা বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি তারা। তিনি এর সুষ্ঠু বিচার চান।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে। অন্যদেরও আটক করার চেষ্টা চলছে।

নির্যাতিতা নারীকে অনেক খোঁজাখুঁজি করে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

নারীকে বিবস্ত্র করে নির্যাতন,ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : 12:56:11 am, Monday, 5 October 2020