সংবাদ শিরোনাম:

নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি গ্রামের বাড়িতে আসা এক এসআই করোনা সনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:58:58 pm, Sunday, 19 April 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তবে তিনি শহরতলী এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামলকৃষ্ণ হাওলাদার এবং ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান।

ঝালকাঠি সিভিল সার্জন শ্যামলকৃষ্ণ হাওাদার জানান, কদিন আগে আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল। রবিবার সকালে পরীক্ষায় ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান জানান, কদিন আগে স্থানীয়দের দেয়া খবরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখে তার বাড়িটি লকডাউন করা হয়েছিল।

প্রসঙ্গত, ১১ এপ্রিল সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে একই পরিবারের শিশুসহ তিন জনের দেহে প্রথম বারের মত করোনায় সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠির গ্রামের বাড়ি আসে। আর এ পরিবারে যাতায়াতের ফলে স্থানীয় এক ইউপি সদস্যের দেহে ১৫ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষায়।

এদিকে নতুন আক্রান্ত ব্যক্তি ঝালকাঠি শহরতলীর নতুন এলাকার বাসিন্দা। তিনিও নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠি আসেন। সেখানে একটি পুলিশ ফাঁড়িতে তিনি এসআই পদে কর্মরত ছিলেন। ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠিতে এবার পুলিশের এক এসআই’র শরীরে করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ইউপি সদস্য, শিশু, নারীসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ জন, হোম কোয়ারেন্টিনে আছে ৩৭৬ জন বলে জানিয়েছেন তিনি। ইউপি সদস্যসহ ৪জন আক্রান্ত হবার পরেও গত ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি গ্রামের বাড়িতে আসা এক এসআই করোনা সনাক্ত

প্রকাশের সময় : 01:58:58 pm, Sunday, 19 April 2020