নামাজশেষে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নামাজশেষে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা

নামাজশেষে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা

নামাজশেষে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে এশার নামাজশেষে বাড়ি ফেরার পথে হাফেজ আজিম উদ্দিন (৫০) নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করতে পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মরজত আলীর ছেলে হাফেজ আজিম উদ্দিন প্রায় ১০ বছর যাবৎ একই ইউনিয়নের পার্শ্ববর্তী সাদুয়া গ্রামের সাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুরুজ আলী জামে মসজিদে ইমামতি করেন।

 

 

শনিবার এশার নামাজ শেষ করে রাত সোয়া ৮টার দিকে পায়ে হেঁটে সাদুয়া-বেলদিয়া সড়কের সাদুয়া খালের বাঁশের সাকো পার হয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

 

 

এ সময় হাফেজ আজিম উদ্দিনের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তের দল মাথায়, পেটে, হাতে কুপিয়ে গুরুতর আহত করে। এতে রক্তক্ষরণজনিত কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন পাগলা থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন।

 

 

পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। অবশ্যই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD