নাচের শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ বাসের হেলপার ও তার সহযোগীর বিরুদ্ধে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:22:29 pm, Monday, 19 October 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের মুক্তাগাছায় নাচের শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাজিব পরিবহন বাসের হেলপার ও তার সহযোগীর বিরুদ্ধে। সোমবার বিকেলে ওই শিক্ষিকা বাদী হয়ে মুক্তাগাছা থানায় আরিফ ও আজিজুলকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় বাসের হেলপার আরিফকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

ধর্ষণের শিকার ওই শিক্ষিকা জেলার নান্দাইল উপজেলার কাবাড়ি গ্রামের আমোদপুর এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুরে একটি নৃত্য সঙ্গিতালয়ের প্রশিক্ষক। গ্রেপ্তার আরিফ উপজেলার রামাকানা গ্রামের বাসিন্দা। তার সহযোগী আজিজুল একই গ্রামে বসবাস করেন।

মুক্তাগাছা থানার ওসি জানায়, রোববার বিকেলে ওই শিক্ষিকা তার অসুস্থ বাবাকে দেখতে ট্রেনযোগে ময়মনসিংহ আসেন এবং সেখানে তিনি ভুলক্রমে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় থেকে জামালপুরের রাজিব পরিহবনের একটি বাসে উঠেন। বিষয়টি গাড়ির হেলপার আরিফ হোসেনকে জানানোর পর তিনি ওই শিক্ষিকাকে আশ্রয় দিতে তার বাড়ি মুক্তাগাছার রামাকানা গ্রামে গাড়ি থেকে নামেন। সেখান থেকে ওই শিক্ষিকাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে রামাকানার এক বাগানে তাকে ধর্ষণ করে আরিফ।

এরপর রাতেই ওই শিক্ষিকাকে তার সহযোগী আজিজুলের হাতে তুলে দেয় আরিফ। পরে আজিজুল তার বাড়ির পাশের এক জায়গায় তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর ওই শিক্ষিকাকে কাউকে কিছু না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়। পরে ওই শিক্ষিকা স্থানীয়দের বিষয়টি খুলে বললে এলাকাবাসী বাসের হেলপার আরিফকে আটক করে মুক্তাগাছা থানায় সোর্পদ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, রাজিব পরিবহন বাসের হেলপার আরিফ ও তার এক সহযোগী ওই শিক্ষিকাকে ধর্ষণ করে। আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজিজুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

নাচের শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ বাসের হেলপার ও তার সহযোগীর বিরুদ্ধে

প্রকাশের সময় : 11:22:29 pm, Monday, 19 October 2020