নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে ‍বিএমপি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে ‍বিএমপি

নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে ‍বিএমপি




নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে পুলিশ। সবার নিরাপত্তার স্বার্থে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) আগামী ২১ সেপ্টেম্বর থেকে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ পালন করবে।

জানা গেছে, বাড়িওয়ালা-ভাড়াটিয়াসহ সব নাগরিকের তথ্য নেওয়ার কাজটি ক্র্যাশ প্রোগ্রামের মতো করা হবে, যেন একযোগে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ও মেট্রোপলিটন এলাকার আওতাধীন ইউনিয়নগুলোর প্রতিটি বাড়িতে নাগরিক তথ্য ফরম পৌঁছানো যায় এবং তথ্য নেওয়া সম্ভব হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে মাদক উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান শিগগিরই সংবাদ সম্মেলন করবেন। এ কাজে সবার সহযোগিতা দরকার। কারণ, নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই করা হচ্ছে।

তিনি বলেন, এবার তথ্যগুলো সংগ্রহ করে ডাটাবেজে রাখা হবে। এখন থেকে যদি কোনো ভাড়াটিয়া বাসা পরিবর্তন করেন, তবে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকেও জানাতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলম চিসিম, উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেনসহ অন্য কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD