সংবাদ শিরোনাম:

নলছিটির সাবেক পিআইও’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:41:19 pm, Sunday, 16 March 2025
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৬ মার্চ) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, নলছিটির মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগ এনে মামলা করেন। মামলার পর আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি আদালতে হাজির না হলে, আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিজন কৃষ্ণ খরাতী নলছিটি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা চেক ডিজঅনার মামলাটি এখন আইনি ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছে, এবং সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন যে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটির সাবেক পিআইও’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের সময় : 07:41:19 pm, Sunday, 16 March 2025