সংবাদ শিরোনাম:

নলছিটির চিহ্নিত মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকার ইয়াবাসহ আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:48:18 pm, Friday, 26 July 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি॥  ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকারকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকায় তমালপট্টি থেকে তাকে আটক করা হয়। আটক দিপ্ত কর্মকার উপজেলা শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা ও দিপ্ত জুয়েলার্সের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নলছিটি ফাড়ির ইনচার্জ এসআই অাজিজুল বারীর নেতৃত্বে একদল পুলিশ তমালপট্টি এলাকার একটি দোকানে অভিযান চালায়। এসময় দিপ্ত কর্মকারকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আটক দিপ্ত কর্মকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকারকে আটকের পরে তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে নলছিটি উপজেলা বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীকে থানায় তদ্বির করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটির চিহ্নিত মাদক ব্যবসায়ি দিপ্ত কর্মকার ইয়াবাসহ আটক

প্রকাশের সময় : 09:48:18 pm, Friday, 26 July 2019