সংবাদ শিরোনাম:

নলছিটিতে ৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:08:10 pm, Tuesday, 1 June 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগকর্মী ও ক‌লেজছাত্র সজল হাওলাদারকে গু‌লি ক‌রে হত্যার ৫ বছর পর মামলার অন্যতম আসামি আফজাল হো‌সেনকে (৪০) গ্রেপ্তার করেছে বরিশাল পু‌লিশ ব্যুরো অব ইন‌ভে‌স্টি‌গেশন (পি‌বিআই)।

গ্রেপ্তার আফজাল হো‌সেন ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার মৃত মোতাহার আলী হাওলা‌দা‌রের ছে‌লে। মঙ্গলবার (১ জুন) ভো‌রে প‌শ্চিম কাম‌দেবপুর এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পি‌বিআই ব‌রিশা‌লের পু‌লিশ সুপার মো. হুমায়ুন ক‌বির।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধ‌রে ২০১৬ সা‌লের ৩ জুলাই প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার র‌ফিকুল ইসলাম ওর‌ফে তুজাহার আলীর ছে‌লে মো. সজল‌কে মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পা‌সে গু‌লি ক‌রে হত্যা ক‌রে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের করা হ‌লে পু‌লিশ তদন্ত ক‌রে। ত‌বে তদ‌ন্তে ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান ক‌বির হো‌সেনের বিষয়টি এ‌ড়িয়ে গে‌লে বাদী পক্ষ অস‌ন্তোষ প্রকাশ করে। পরে আদালত মামলা‌টি পি‌বিআই‌কে তদ‌ন্তের নি‌র্দেশ দেয়।

‌এদিকে ২০১৯ সা‌লের ২৩ মার্চ সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদারের হাত-পা কাটা মর‌দেহ উদ্ধার করে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে ৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : 08:08:10 pm, Tuesday, 1 June 2021