সংবাদ শিরোনাম:

নলছিটিতে স্কুলছাত্রী নিখোঁজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:39:11 pm, Saturday, 6 April 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি:নিখোঁজের চারদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ঝালকাঠির নলছিটির ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া মণি আক্তারের (১২)। গত ৩ এপ্রিল বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন রিয়া মণির বাবা মোয়াজ্জেম খান। রিয়া মণি টেকেরহাট গ্রামের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

রিয়ার স্বজনরা জানায়, গত ৩ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে নলছিটির টেকেরহাট গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে রিয়ার বাবা ও মা নিকটাত্নীয়দের সঙ্গে যোগাযোগ করেও সন্ধান পায়নি। ৪ এপ্রিল রিয়ার বাবা মোয়াজ্জেম খান নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।রিয়ার বাবা মোয়াজ্জেম হোসেন খান অভিযোগ করেন, আমার মেয়ে রিয়াকে স্কুলে যাওয়ার পথে হয়তো কেউ উঠিয়ে নিয়ে গেছে। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। আমার মেয়েকে না পেয়ে ওর মা মোর্শেদা বেগম পাগল প্রায়। আমি মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, রিয়া মণি নিখোঁজের ঘটনায় একটি জিডি করেছে তার বাবা। জিডি তদন্ত করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশের সময় : 04:39:11 pm, Saturday, 6 April 2019