সংবাদ শিরোনাম:

নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে কারাদন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:43:28 pm, Saturday, 24 October 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে গত ২৪ ঘন্টায় (শুক্রবার দুপুর থেকে থেকে শনিবার দুপুর পর্যন্ত) দুই জেলেকে এক বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাখাওয়াত হোসেন শুক্রবার সন্ধ্যায় ও আজ শনিবার দুপুরে এ কারাদন্ড দেন। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বহরমপুর গ্রামের নির্মল চন্দ্রের ছেলে শান্ত ও দপদপিয়া গ্রামের আলতাফ সরদারের ছেলে রিপন সরদার।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এসময় সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে।

এসময় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে নলছিটি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে কারাদন্ড

প্রকাশের সময় : 04:43:28 pm, Saturday, 24 October 2020