সংবাদ শিরোনাম:

নলছিটিতে সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:48 pm, Monday, 6 September 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, বিষধর সাপে কামড় দেয়ার পর ওিই ব্যক্তিকে প্রায় ৩ ঘণ্টা ওঝার বাড়িতে রাখা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার রাতে নলছিটি পৌর এলাকার আখড়পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আলম হাওলাদার (৫৫)। তিনি এলাকায় মুদি দোকান করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে একটি মাছের ঘেরের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় আলম হাওলাদারকে সাপ কামড়ে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে কুলকাঠি ইউনিয়নের সড়ই গ্রামের ওঝা নিতাই সাধুর বাড়িতে নিয়ে যায়। পরে তার স্বজনরাও সেখানে যায়।

আলমের মামা সাইদুল ইসলাম জানান, তিন ঘণ্টা ধরে নিতাই ওঝা ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। ধীরে ধীরে নিস্তেজ হতে থাকেন আলম। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে রাত ২টার দিকে আলমকে নেয়া হয় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময় : 09:31:48 pm, Monday, 6 September 2021